Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

গাছের মাথায় সবজি,পাইকগাছায় চমকে দেওয়া চাষপদ্ধতি

মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️

উপকূলীয় এলাকা পাইকগাছায় বর্ষা মৌসুমে মাচা পদ্ধতিতে সবজি চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। পানির মধ্যে মাচা তৈরি করে সবজি উৎপাদন এখন এখানকার কৃষকদের জন্য একটি টেকসই ও লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হয়েছে। ফলন বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা।

বর্ষা মৌসুমে জমিতে পানি জমে থাকায় সাধারণভাবে সবজি চাষ করা কঠিন। কিন্তু মাচার সাহায্যে সবজির লতা মাটির স্পর্শ এড়িয়ে উপরে উঠে যায়, ফলে লতা ও ফল থাকে শুকনো ও পরিষ্কার। এতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ কম হয় এবং সহজে ফসল সংগ্রহও করা যায়।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, পাইকগাছায় বর্তমানে প্রায় ১০ হেক্টর জমিতে মাচা পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে। বাড়ির আঙিনা, জমির আইল কিংবা নিচু জমিতে এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে লাউ, কুমড়া, শসা, বরবটি, সিম, চিচিঙ্গাসহ নানা জাতের লতানো সবজি। ফসলের ধরন অনুযায়ী তৈরি হচ্ছে ৫-৬ ফুট উচ্চতার মাচা কিংবা ঝুলন্ত মাচা। বাঁশ, কাঠ কিংবা লোহার পাইপ ও নেট দিয়ে এসব মাচা তৈরি করা হয়।

পাইকগাছার কৃষক আজিজুর রহমান জানান, “আগে বর্ষায় জমিতে কিছুই করতে পারতাম না। এখন মাচা করে শসা চাষ করছি। বাজারে ভালো দাম পাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, “মাচায় সবজি চাষ একটি পরিবেশবান্ধব ও লাভজনক পদ্ধতি। এতে ফলন বেশি হয়, গাছের ক্ষতি হয় না এবং কৃষকের খরচও কমে। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।

এই নতুন চাষ পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছেন অনেক কৃষকই। বর্ষায় পানির ভেতরেও সবজি ফলিয়ে কৃষি আয়কে এগিয়ে নিতে এখন পাইকগাছার চাষিরা মাচার দিকেই ঝুঁকছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

গাছের মাথায় সবজি,পাইকগাছায় চমকে দেওয়া চাষপদ্ধতি

আপডেটের সময়: ০৮:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫