Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গাজীপুরে পৃথক অভিযান: দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
print news

◼️শেখ ফরিদ উদ্দিন–গাজিপুর

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৪ আগস্ট) রাতে পুলিশ পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন – আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে, একই রাতে উপজেলার একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “এই অভিযান এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের অংশ এবং অপরাধ দমন করতে আমরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছি।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানের জন্য প্রশংসা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করবে এবং অপরাধী কার্যক্রম কমাবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গাজীপুরে পৃথক অভিযান: দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

আপডেটের সময়: ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫