Dhaka ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গৃহবধূকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আওয়ামী লীগ নেতা!

print news

এস আর সাকিল– নিয়ামতপুর (নওগাঁ)◼️

নওগাঁর নিয়ামতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে মিনিআরা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সরকারি রাস্তার পাশে অবস্থিত একটি কাঁঠাল গাছ থেকে তরকারি রান্নার জন্য ছোট একটি কাঁঠাল পাড়েন মিনিআরার ছেলের স্ত্রী। এরপরই ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা ও তার স্ত্রী নার্গিস বেগম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গালিগালাজ শুরু করেন। বাধা দিলে তারা গৃহবধূ মিনিআরার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

মিনিআরা বেগম বলেন, “আমার পরিবারের কেউ সরকারি গাছ থেকে বড় কাঁঠাল পাড়েনি, ছোট একটা কাঁঠাল নামানোর কারণে আমাকে গালিগালাজ করে, পরে মারধর করে আহত করেছে। আমি এখনো খুব ব্যথায় আছি।

স্থানীয়দের মতে, অভিযুক্ত সোহেল রানা একজন প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন ঘটনায় প্রভাব বিস্তার করে আসছেন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ থাকলেও তিনি পার পেয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গৃহবধূকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আওয়ামী লীগ নেতা!

আপডেটের সময়: ০৯:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫