Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গেজেটে জাতীয় কবি অন্তর্ভুক্ত বগুড়ায় নজরুল চর্চা চেতনা কেন্দ্রে কৃতজ্ঞতা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৫৭৭ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় কৃতজ্ঞতা স্বরূপ সভা অনুষ্ঠিত হয়েছে। গেজেটে নাম অন্তর্ভুক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পরিষদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

গতকাল সোমবার দুপুরে বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নজরুল চর্চা চেতনা কেন্দ্র বগুড়ার সভাপতি ও দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু। সংগঠক ও কবি এইচ আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল চর্চা চেতনা কেন্দ্রের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রানা, উপদেষ্টা কবি বাবু বসুধা, সংগীত গুরু জাহাঙ্গীর মাহমুদ, কবি ও প্রকাশক মাহফুল আক্তার জাহান, ছড়াকার আমির খসরু সেলিম, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র আব্দুর রহমান টুলু, মামুনুর রশীদ মামুন, মীর্জা দুলাল, খালেদ সিদ্দিকী প্রমুখ। উপস্থিত ছিলেন গোলাম সাকলায়েন বিটুল, সোলায়মান আলী, মার্জান আহাদ, আব্দুল্লাহ আল মামুন ও সোহেল তালুকদার।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা এবং সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
বগুড়ায় কবি কাজী নজরুল ইসলাম চর্চা চেতনা কেন্দ্র আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মহসিন আলী রাজু।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গেজেটে জাতীয় কবি অন্তর্ভুক্ত বগুড়ায় নজরুল চর্চা চেতনা কেন্দ্রে কৃতজ্ঞতা সভা

আপডেটের সময়: ০৪:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫