Dhaka ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রজনতার বিক্ষোভ

print news

এহিয়া আহমদ রাফি–মৌলভীবাজার◼️

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতারা।‌

বুধবার (১৬ জুলাই) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল‌বের হয়ে চৌমূহনায় অবরোধ গড়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বাগছাস নেতা-কর্মীরা। এতে শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার শহর।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাশত করা হবে না। এনসিপি’র মতো একটি গণতান্ত্রিক দলের নেতাদের ওপর বর্বরোচিত হামলা স্বাধীনতার চেতনার সাথে বেঈমানি। যদি সরকার ব্যবস্থা না নেয় এই হামলার দায় সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

ব্লকেড কর্মসূচী ঘোষণার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে বদ্ধপরিকর থাকায় কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এসময় এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম বলেন, এটা শুধু একটি দলের ওপর হামলার প্রতিবাদ নয়, এটা আমাদের কথা বলার অধিকার রক্ষার লড়াই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ না করে আগামীর বাংলাদেশ‌ চলতে পারে না।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রজনতার বিক্ষোভ

আপডেটের সময়: ০৯:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫