Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

চট্টগ্রামে পারিবারিক বিরোধে শিশুকে মাথায় তুলে আছার মেরে হত্যা

চট্টগ্রাম মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিট উপজেলার ৩ নং জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে।

নিহত শিশুর দাদি মোছাম্মৎ জোৎস্না আরা বেগম জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে তাদের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম তার ছেলেকে মারধর করতে আসে। কিন্তু তাকে না পেয়ে শিশুটিকে কোলে তুলে নিয়ে আছাড় মারে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

চট্টগ্রামে পারিবারিক বিরোধে শিশুকে মাথায় তুলে আছার মেরে হত্যা

আপডেটের সময়: ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬