Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

চট্টগ্রামে র‌্যাব-৭ এর তল্লাশি অভিযান:বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার

আব্দুল্লাহ আল রোমান- সীতাকুণ্ড (চট্রগ্রাম)◾

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ এবং দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন—কয়েকজন মাদক ব্যবসায়ী পিকআপযোগে মাদকদ্রব্য চট্টগ্রামের মীরসরাই এলাকা থেকে মহানগরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ২৫ মে ২০২৫ ইং তারিখ, সকাল ১১টা ৪০ মিনিটে র‌্যাব-৭ এর একটি চৌকস দল মীরসরাই থানার সরকার টোলা এলাকায় ‘মাহি এন্টারপ্রাইজ’-এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

এক পর্যায়ে একটি সন্দেহভাজন পিকআপ চেকপোস্টের দিকে আসলে র‌্যাব সদস্যরা থামার নির্দেশ দেয়। গাড়িটি থামার পরই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে, র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিকআপে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। এরপর তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর ত্রিপল মোড়ানো দুইটি বস্তা ও কয়েকটি পলিথিন ব্যাগ থেকে ৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে তা চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে সরবরাহ করত।

উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

চট্টগ্রামে র‌্যাব-৭ এর তল্লাশি অভিযান:বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫