Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চাঁদাবাজি ও ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেফতার

print news

আল আমিন–নরসিংদী◼️

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের যুবদল সভাপতি এসআই মনিরকে ডাকাতি ও লুটপাটের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলার সময় ট্রলারে করে আসা দুর্বৃত্তরা কারখানায় ব্যাপক ভাঙচুর, লুটপাট চালিয়ে ৭ জন শ্রমিককে আহত করে। এসময় প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুটে নেয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় পলাশ থানায় একটি ডাকাতি মামলা (মামলা নম্বর: ৪/৭/২৫) দায়ের হলে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে মনিরকে গ্রেফতার করে পলাশ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল।

পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, হামলার পরিকল্পনা, নেতৃত্ব ও মদদদাতার ভূমিকায় ছিলেন স্থানিয় যুবদল সভাপতি মনির।

তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। শুধু এই মামলাই নয়, তার বিরুদ্ধে পূর্বের একটি ওয়ারেন্টভুক্ত মামলাও রয়েছে। স্থানীয়দের দাবি, মিল-কারখানা থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন ধরনের অবৈধ অর্থ সংগ্রহ করে তিনি কোটি টাকার মালিক হয়েছেন।

পলাশ থানার ওসি জানান, তাকে ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে হামলার খবর প্রকাশিত হলেও, হামলার মূল হোতা ও নেতৃত্ব সম্পর্কে নির্দিষ্ট করে কেউ কিছু বলেনি। তবে “চেতনা টিভি”র প্রতিবেদন এই বিষয়ে প্রথম স্পষ্টভাবে এই যুবদল নেতার সম্পৃক্ততার কথা তুলে ধরে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চাঁদাবাজি ও ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেফতার

আপডেটের সময়: ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫