
মো:সাদেকুল ইসলাম,লালমনিহাট জেলা প্রতিনিধি: অদ্য ২৩ শে নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক এস এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার লালমনিরহাট মোহাম্মদ তরিকুল ইসলাম। বিনিময় সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিয়ত ভোক্তা অধিকার টিম যেন মনিটরিং করে সে বিষয়ে বক্তার আলোকপাত করেন। সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন।
বাজারে সবকিছুর দামই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তাই প্রয়োজন আর ইচ্ছা থাকলেও সাধ্যের বাইরে থাকায় ঠিকঠাকমতো বাজার করা সম্ভব হচ্ছে না। এ রকম অবস্থা বাজার করতে আসা প্রতিটি মানুষের। ব্যাগ হাতে বাজার করতে এসে মলিন মুখে বাড়ি ফিরছে সবাই। খুচরা বিক্রেতাদের কাছে পণ্যমূল্যের দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে তাদের কোনো হাত নেই।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি শেখ আব্দুল হামিদ বাবু।
প্রতিবেদকের নাম 













