Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জেলা শিল্পকলা একাডেমির সম্মাননায় জ্বললো গুণীজনদের মুখ

print news

আল-আমিন, নরসিংদী◼️

নরসিংদীতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমি তিন বছর ধরে ১৫ জন গুণীজনকে সম্মাননা পদক দিয়েছে। ১১ জুলাই সন্ধ্যায় একাডেমির নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। তিনি গুণীজনদের হাতে উত্তরীয়, মেডেল, সনদপত্র ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান।

বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, মো. আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) ও প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

২০২২ সালে সম্মাননা পান কণ্ঠ সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ইমদাদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে মো. ফজল মিয়া, যাত্রাশিল্পে মো. মোস্তফা ভূঁইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ।

২০২৩ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠ সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় আনিসুর রহমান শিপলু, সাংস্কৃতিক গবেষণায় মো. নুরুল ইসলাম নুরচান, যাত্রাশিল্পে মো. হাসান এবং লোকসংস্কৃতিতে মো. ইসমাইল সরকার।

২০২৪ সালে পুরস্কৃত হন কণ্ঠ সংগীতে লিটন চন্দ্র শর্মা, চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পে শিউলি বেগম, লোকসংস্কৃতিতে ঝর্ণা রানী বর্মন এবং ফটোগ্রাফিতে মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।

সংস্কৃতিচর্চা ও সৃজনশীল অবদানের স্বীকৃতির এই আয়োজন জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জেলা শিল্পকলা একাডেমির সম্মাননায় জ্বললো গুণীজনদের মুখ

আপডেটের সময়: ০৪:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫