Dhaka ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২০১ সময় দেখুন
print news

◼️মাহফুজ গাজী–ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, প্রধান শিক্ষকের অবহেলা এবং খামখেয়ালির কারণে ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া শিশুদের বিদ্যালয়ের টয়লেট পরিষ্কার, ক্লাসরুম ঝাড়ু দেওয়া, পানি টানা সহ বিভিন্ন কাজ করানো হয়। শিক্ষার্থীরা কাজ করতে অস্বীকৃতি জানালে মারধর ও বকাবকি করা হয়।

অভিভাবকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে দেরিতে আসেন এবং দুপুরে তাড়াহুড়ো করে চলে যান। অফিসের কাজের অজুহাতে দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ে সমাবেশ বা অন্যান্য কার্যক্রমের কোনো ব্যবস্থা নেই। এছাড়া, প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রতিবাদ করলে হুমকি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত অপসারণের দাবি জানান। এই সময় বক্তব্য রাখেন খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম ও অন্যান্যরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন তাদের দাবি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠুভাবে বজায় থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

আপডেটের সময়: ০১:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫