Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

টাইব্রেকারে হেরে গেল ব্রাজিল,সেমিফানোলে উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার চলতি আসরের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও উরুগুয়ে। ফাউলের মেলায় নির্ধারিত সময় কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে সেলেসাওদের কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে উরুগুয়ে।
যুক্তরাষ্ট্রের আলিজায়ান্ট স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে ব্রাজিল-উরুগুয়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।
চলতি আসরে খুব একটা ছন্দে নেই ব্রাজিল। তার ওপর দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজ দলের বাইরে। এ অবস্থায় ম্যাচজুড়ে ভুগেছে সেলেসাওরা। বলার মতো আক্রমণ করতে পারেনি তারা।
অন্যদিকে আসরের শুরু থেকেই দারুণ ছন্দে উরুগুয়ে। আজকের ম্যাচে ফেভারিট তারাই। তবে তারাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। বড় কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ নুনেজ-ভালভার্দেরা।
ম্যাচের পুরোটা সময়জুড়ে ছিল ফাউলের ছড়াছড়ি। ৯০ মিনিটে মোট ফাউল হয়েছে ৪১টি। যেখানে উরুগুয়ে করেছে ২৬টি, বাকি ১৫টি করেছেন ব্রাজিলের ফুটবলাররা। বলের দখলে দুই দলই অবশ্য সমানে সমান লড়েছে।
আজ উরুগুয়ে বড় ধাক্কা খেয়েছে ম্যাচের ৩৩তম মিনিটে। ইনজুরিতে মাঠ ছেড়েছেন দলটির রক্ষণের সবচেয়ে বড় ভরসা রোনাল্ড আরাউহো। এছাড়া ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্দেজ।
১০ জন নিয়ে ম্যাচের বাকি সময় রক্ষণের দিকে নজড় দেয় বেশি। অন্যদিকে একজন বেশি থাকলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। উল্টো একেরপর এক ফাউলে ম্যাচের সৌন্দর্য নষ্ট করেছে উভয় দল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

টাইব্রেকারে হেরে গেল ব্রাজিল,সেমিফানোলে উরুগুয়ে

আপডেটের সময়: ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪