Dhaka ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইল চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

কামরুল ইসলাম–চট্টগ্রাম থেকে◼️

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন হরিশ দত্ত লেইন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৪২টি চোরাই মোবাইল ফোন, ছয়টি ল্যাপটপ এবং নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তানভির হাসনাইন (৩২), সোহেল উদ্দিন (৩২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬), মো. মোহাম্মদ হোসাইন (২২) ও আবদুল্লাহ আল মামুন (২৭)।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানিয়েছেন, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, ছিনতাই ও চুরির মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করে তা আইএমইআই নম্বর পরিবর্তন ও মেরামতের মাধ্যমে পুনরায় বাজারজাত করত তারা। এরপর এসব ফোন বিভিন্ন জেলা, এমনকি রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করা হতো। এর একটি অংশ আবার সীমান্ত পেরিয়ে মিয়ানমার, ভারত ও নেপালেও পাচার করা হতো।

ডিবি সূত্র জানায়, অভিযানকালে যেসব মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, সেগুলোর অধিকাংশই নগরীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাই বা চুরি করা। গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাসা ব্যবহার করে এসব চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন ও রি-প্যাকেজিংয়ের কাজ চালিয়ে আসছিল।

পুলিশ আরও জানায়, এ চক্রের সঙ্গে বিভিন্ন জেলার লোকজনেরও যোগাযোগ রয়েছে। তারা যেখানে বেশি লাভ হয়, সেখানে এসব মোবাইল বিক্রি করত।

এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইল চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫