Dhaka ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রেললাইনের পাশে টর্চারসেল, বিএনপি নেতার আশ্রয়ে হকার্সদের ওপর নির্যাতন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ২৬২ সময় দেখুন
print news

আবির আহমেদ–নারায়নগঞ্জ প্রতিনিধি◼️

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু ইউসুফ খান টিপুর ছোট ভাই বিল্লাল এবং তার অনুসারীদের বিরুদ্ধে হকার্স ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের চাষাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হকার্স ব্যবসায়ী সাইফুল জানান, আগের দিন বৃহস্পতিবার বিকালে হকার্স ব্যবসায়ী শাহিনকে মারধর করেন বিল্লাল। এরপর শুক্রবার সন্ধ্যায় তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা হকারদের সরিয়ে টাকা দিয়ে নতুন হকার বসানোর চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সাইফুলকে মারধর করে তাকে চাষাড়া রেললাইনের পাশে একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বিএনপি নেতা টিপুও সেখানে উপস্থিত ছিলেন এবং দুই পক্ষকে মীমাংসার চেষ্টা করেন। তবে সেসময়ও উত্তেজনা ছড়ায় এবং আরেকজন ব্যবসায়ী সাইফুলকেও মারধরের ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের হকার্স ব্যবসায়ীরা মিছিল বের করে প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন। সেখানে বক্তারা বলেন, ভুয়া হকার্স কমিটি গঠনের মাধ্যমে চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে বিল্লাল। তার সাথে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারী মহসিন, আরিফ, অনিক ও রানা।

বক্তারা আরও অভিযোগ করেন, রেলওয়ের জায়গায় টিনের ঘর তুলে একটি ‘টর্চারসেল’ বানানো হয়েছে, যেখানে প্রায়শই ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করা হয়।

হকারদের দাবি, দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও তাদের জিম্মি করে দখল ও চাঁদাবাজি চালানো হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার হকারদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে, বিএনপি নেতা টিপু বলেন, “আওয়ামী লীগপন্থী হকার নেতা আসাদ নেপথ্যে থেকে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা নেই।

এখন পুরো এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে, হকার্স ব্যবসায়ীরা নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রেললাইনের পাশে টর্চারসেল, বিএনপি নেতার আশ্রয়ে হকার্সদের ওপর নির্যাতন

আপডেটের সময়: ০৭:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫