Dhaka ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামি পাবনা থেকে গ্রেপ্তার

print news

◼️হারুন অর রশিদ–বগুড়া জেলা

বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে পাবনার চাটমোহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে আশরাফুল শেখ (৪১)। সোমবার (১১ আগস্ট)দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন এক তরুণী। বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। এ সময় তার সঙ্গে আসামি শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদৎ তরুণীকে সাতমাথায় ডেকে নেয়। এরপর ব্যাটারি চালিত অটোতে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যায়। রাত আটটার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা শাজাহানপুর থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামি পাবনা থেকে গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫