Dhaka ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তিন জেলায় একযোগে সেনা অভিযান: অবৈধ অস্ত্রসহ ধরা পড়ল সন্ত্রাসীরা

print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চালিয়ে মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একরাতেই একাধিক স্থানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেফতার করা হয়েছে চারজনকে।

রবিবার(৬ জুলাই)গভীর রাতে আনুমানিক ৩টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি রিভলবার, ১টি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি এলাকায় পরিচালিত আরেক অভিযানে ১টি লং ব্যারেল গান, ১টি স্টান গান ও দেশীয় ধারালো অস্ত্রসহ আরও একজনকে আটক করা হয়।

অন্যদিকে, রাত ৪টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় তৃতীয় অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে একই এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে একটি মানুষের খুলি পাওয়া যায়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দোকান মালিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজ থেকে অস্ত্র ও অপরাধ নির্মূলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় নজরে এলে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তিন জেলায় একযোগে সেনা অভিযান: অবৈধ অস্ত্রসহ ধরা পড়ল সন্ত্রাসীরা

আপডেটের সময়: ০১:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫