Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

দিনাজপুর সফরে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মোঃ জসিম– দিনাজপুর◾

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২৭ ও ২৮ মে দিনাজপুর জেলায় সফর করবেন। সফরকালে তারা দলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফররত কেন্দ্রীয় নেতাদের দলে থাকছেন সার্জিস আলম, সারোয়ার সাঈদ লিওন, সাদিয়া ফারজানা এবং আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। তারা দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২৭ মে সকাল ১১টায় ঘোড়াঘাটে শুরু হবে তাদের আনুষ্ঠানিক যাত্রা। এরপর তারা হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ী ও পার্বতীপুরে নির্ধারিত সময় অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

পরদিন ২৮ মে সকাল থেকে বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিরিরবন্দর এবং দিনাজপুর সদর উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করবেন তারা।

এ সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দলকে তৃণমূলে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা এনসিপি ইতোমধ্যে সফর সফল করতে প্রস্তুতি গ্রহণ করেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

দিনাজপুর সফরে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপডেটের সময়: ০৩:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫