
মোঃ মাসুদ রানা,ভ্রাম্যমাণ প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় “শহীদ লিটন স্মৃতি সংসদ” এর উদ্যোগে ভলেন্টিয়ার
ফর এডুকেশন এর আত্মপ্রকাশের লক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ পিঠা
উৎসবের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী
অফিসার জান্নাত আরা তিথি। এ উপলক্ষ্যে শহীদ লিটন স্মৃতি সংসদ এর সভাপতি আল মুত্তাকিন
মুরাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হক এর পরিচালনায় আলোচনা সভায় উদ্বোধকের
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, থানার অফিসার ইনচার্জ ফরিদুল
ইসলাম সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল প্রমুখ। এসময় তালোড়া
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, তালোড়া চাউল কল মালিক সমিতির সভাপতি
আলহাজ্ব নুরে আলম চৌধুরী পারভেজ, তালোড়া ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি রমজান
আলী রুনু, তালোড়া যুব এ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হকসহ শিক্ষক-শিক্ষিকা,
শিক্ষার্থী ও অভিভাবক ও সংসদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিয়োগিতায়
বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে ও পিঠা স্টলের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ
এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শেষে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সন্ধ্যায় নাগর থিয়েটার ও ওয়েল ফেয়ার সঙ্গীতাঙ্গনের
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রতিবেদকের নাম 













