
মো: মাসুদ রানা,
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলা ও চার বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ নয়জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মাদক মামলায় উপজেলার সঞ্জয়পুর উত্তরপাড়ার শাহিনুর প্রামানিক এর ছেলে নাইম প্রামানিক (২৪), কালীতলা গ্রামের মৃত সদেব দাসের ছেলে ধলু দাস (৪৮) ও চামরুল ইউনিয়নের কাথহালী মিয়াপাড়া গ্রামের মৃত মজনু খন্দকারের ছেলে মামুন খন্দকার (৪১)। অপর দিকে পারিবারিক মামলায় যৌতুক আইনে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি হাটসাজাপুর দক্ষিণপাড়ার মৃত আকবর হাজির ছেলে ওমর ফারুক (২৮) ও প্রতারণা মামালায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবলা গ্রামের মৃত আফতাব উদ্দীন শেখের ছেলে মেজবা উদ্দিন (৪৯)। এছাড়াও গ্রেপ্তারী পরোয়ানামুলে বনতেঁতুলিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে রাসেল মন্ডল (২১), দুপচাঁচিয়া মন্ডলপাড়ার গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম মুন্না (২৮), ডিমশহর নয়াপাড়া গ্রামের মৃত আজিজার এর ছেলে নুর মোহাম্মদ প্রাং (২৫) ও জিয়ানগর খলিশ্বর গ্রামের মজিদুল ইসলামের ছেলে জাহিদ হাসান জনি। পুলিশ গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
প্রতিবেদকের নাম 













