Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আরমান হোসেন খান,জেলা প্রতিনিধি,ঢাকাঃ ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পৌরসভার মোকামটোলা এলাকায় বুধবার ভোররাতে সেহরির জন্য রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।
দগ্ধরা হলেন- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২),তার স্ত্রী সুফিযা বেগম (৪৮),মেয়ে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাথী আক্তার মৌ(২৩)ও ছেলে কলেজ ছাত্র সোহাগ (১৯)।

তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায়। তারা এলাকার আমেরিকা প্রবাসী ইবরাহীম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।
স্হানীয়রা জানান, রাত ৩টার দিকে এ দুর্ঘটনার পর ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে মনে হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেটের সময়: ০৬:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪