Dhaka ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তির অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

print news

আলামিন–নরসিংদী◼️

নরসিংদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে আল্লাহ ও রাসূল (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

অভিযোগ ওঠার পর থেকেই ধর্মপ্রাণ জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। জেলার বিভিন্ন অংশে প্রতিবাদ-সমাবেশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ইতোমধ্যে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, “আমরা ধর্ম নিয়ে কটূক্তি মেনে নেব না। ঈমানের প্রশ্নে কোনো ছাড় নেই।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য না করলেও অভ্যন্তরীণভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে—এটাই প্রত্যাশা জেলার ধর্মপ্রাণ মানুষদের।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তির অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

আপডেটের সময়: ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫