Dhaka ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে উত্তাল ছাত্র জনতা: শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগ দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৩৪ সময় দেখুন
print news

◼️আল আমিন–নরসিংদী 

শিক্ষা উপদেষ্টা ও সচিবকে অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নরসিংদীর রাজপথ। “শিক্ষা উপদেষ্টা হাটাও, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচির নেতৃত্ব দেন স্থানীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভকারীরা বলেন, রাজধানীর মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক হলেও শিক্ষা সচিব তা স্বীকার না করে ২৭ জনের মৃত্যুর কথা বলে প্রকৃত তথ্য আড়াল করেছেন। এই ঘটনায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের দায়িত্বহীনতা ও অমানবিকতা প্রমাণিত হয়েছে।

ছাত্র নেতারা বলেন, এই পরিস্থিতিতে শিক্ষা সচিব ও উপদেষ্টা থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। তারা দ্রুত পদত্যাগ না করলে ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা এক দফা এক দাবিতে—”শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগ চাই”—এই স্লোগান দিতে দিতে প্রেসক্লাব চত্বর ত্যাগ করে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে সর্তক অবস্থানে ছিল।

নরসিংদীর রাজপথে এদিন দেখা গেছে ব্যতিক্রম এক ছাত্র ঐক্য, যেখানে ব্যর্থতার প্রতিবাদে এক কণ্ঠে সোচ্চার হয়েছে হাজারো কণ্ঠ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে উত্তাল ছাত্র জনতা: শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগ দাবি

আপডেটের সময়: ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫