
আল-আমিন– নরসিংদী◾
নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ মে) শীলমান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। অভিযানে গ্রেফতার করা হয় মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ সোহাগ মিয়া (২৫) ও মোঃ লোকমান হোসেন (২৪) নামের তিনজনকে। তাদের সবার বাড়ি নরসিংদীর দক্ষিণ শীলমান্দি এলাকায়।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি।
নরসিংদী মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
প্রতিবেদকের নাম 













