
“বীরের বেশে আসবে দেশে তারেক জিয়া বাংলাদেশে” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে বিএনপির সকল নেতাকর্মীগণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদীতে আসার প্রস্তুতি সম্পন্ন করেছে।নরসিংদী জেলার সকল নেতাকর্মীরা জনাব খায়রুল কবির খোকন সাহেবের নেতৃত্বে খুব সুন্দর করে মঞ্চ সাজিয়েছেন। এখানে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়ে মঞ্চ এবং মঞ্চের চারপাশ পরিদর্শন করেন। নরসিংদী জেলার সকল নেতাকর্মীদের চোখেমুখে আনন্দিত চেহারা ফুটে উঠেছে। তারা বলেন-জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এসে আমাদেরকে আনন্দিত করেছেন।তিনি এখন আমাদের নরসিংদীতে আসছেন -এতে আমরা নরসিংদী বাসী ধন্য।আমরা আশা করি বিপুল সংখ্যক জনসমাগম তেরী হবে।আমরা নরসিংদীবাসী তাকে সাদরে গ্রহণ করে শুভেচ্ছা জানাবো।
জনাব ইলিয়াস আলী ভূইয়া বলেন-আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের দেশে বীরের বেশে এসেছেন। এখন আবার আমাদের নরসিংদীর মাটিকে ধন্য করার জন্য নরসিংদীতে আসছেন।আমরা খুবই আনন্দিত।
মঞ্চ পরিদর্শনকালে জনার সিদ্দিকুর রহমান নাহিদ বলেন- দেশনায়ক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নরসিংদীতে আসা উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।জেলার সকল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। আমরা আশা করি নরসিংদী বাসীর জন্য এই দিনটি ঈদের আনন্দ সমতুল্য হবে।এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৩ বছর আগে নরসিংদী বুকে এসে আমাদের ধন্য করেছিলেন।তিনি আরোও বলেন- আমরা নরসিংদির সকলেই ১টি করে ধানের শীষে ভোট দিয়ে খায়রুল কবির খোকন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।
মোস্তফা মিয়া– নরসিংদী সদর প্রতিনিধি 













