
◼️আল আমিন–নরসিংদী
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ পালন অনুষ্ঠান।
জেলা প্রশাসক মোঃ রাশেদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন আমিরুল হক শামীম ও এনডিসি শিহাব সারার অভী উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন কালচার অফিসার রুনা লায়লা, তোফাজ্জল হোসেন মাস্টার, আবু তাহের শামসুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
নরসিংদী জামাতে সেক্রেটারি আমজাদ হোসেন, বিএনপি সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, এনসিপি নেত্রী শিরিন শিলারও উপস্থিত ছিলেন।
জুলাইয়ে শহীদ ও আহতদের পরিবারবর্গসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 










