Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নরসিংদীতে রেলের জমিতে অবৈধ স্থাপনা: দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১১৭ সময় দেখুন

আল-আমিন (নরসিংদী)◾

নরসিংদীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে বিভাগ।

বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদের পরিচালনায় নরসিংদী শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশীনগর রেলক্রসিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাফিউর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রেলওয়ে কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং পুরাতন মদনগঞ্জ রেললাইনের পাশের জমিতে প্রভাবশালী রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট, মার্কেট ও টিনসেড ঘর নির্মাণ করে দখল করে রেখেছিল।

স্থানীয়রা জানান, এসব স্থাপনা বারবার উচ্ছেদ করলেও কিছুদিনের মধ্যেই আবারও গড়ে ওঠে। এতে চলাচলে বিঘ্ন ঘটে, পাশাপাশি রেলপথের পরিবেশ ও সৌন্দর্য ক্ষুণ্ন হয়।

রেলওয়ে কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, “দফায় দফায় নোটিশ ও প্রচারণা চালানোর পরও দখলদাররা স্থাপনা সরিয়ে নেয়নি। তাই বাধ্য হয়ে অভিযান পরিচালনা করতে হয়েছে।”

তিনি আরও জানান, রেলওয়ের জমিতে গড়ে ওঠা কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। এ অভিযান পর্যায়ক্রমে চলমান থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ জনগণ। তারা মনে করছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান হলে শহরের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নরসিংদীতে রেলের জমিতে অবৈধ স্থাপনা: দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেটের সময়: ০৫:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫