Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীর রায়পুরায় অবৈধ সার উৎপাদনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এক লক্ষ টাকা জরিমানা

print news

আল আমিন-নরসিংদী◼️

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে সার উৎপাদন, মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মাসুদ রানা (৩৮), রায়পুরা উপজেলার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮ ধারায় মাসুদ রানাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ থাকলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় মুক্তি পান।

অভিযানে মাসুদ রানার হেফাজত থেকে বিপুল পরিমাণ অননুমোদিত রাসায়নিক সার ও উৎপাদনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করে জনসম্মুখে ধ্বংসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে।

অভিযানের সময় প্রসিকিউশন দাখিল করেন রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। রায়পুরা থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি খাত সুরক্ষায় ও অনুমোদিত সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। কৃষকের স্বার্থে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীর রায়পুরায় অবৈধ সার উৎপাদনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এক লক্ষ টাকা জরিমানা

আপডেটের সময়: ১১:২৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫