Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নানার ভ্যানের নিচে চাপা পড়ে শিশু নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ৩৪১ সময় দেখুন

শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নানার পাখিভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছে চার বছর বয়সী শিশু রিফাত হোসেন।
মঙ্গলবার দুপুরে শহরতলির দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু রিফাত ওই এলাকার মানোয়ার হোসেনের নাতি এবং শৈলকুপা উপজেলার লাল্টু মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, নানাবাড়ির উঠানে পাখিভ্যানের ওপর বসে খেলছিল রিফাত। হঠাৎ ভ্যানটির চাকার নিচ থেকে ইট সরে সেটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ওই সময় শিশুটি ভ্যানের নিচে চাপা পড়ে মাথায় ও বুকে আঘাত পায়। সে সময় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকুন্ডু হাসপাতালে নেয়।

হাসপাতালের চিকিৎসক মোঃ মিল্টন পারভেজ জানান, শিশুটি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতে ক্ষত হলে প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি জানান,হাসপাতালে আনার আগে পথেই শিশুটির মৃত্যু হয়।

রিফাতের মা আরিফা খাতুন বলেন, ‘কয়েক দিন আগে আমার সোনার মানিককে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসি। আর নিজের নানার ভ্যানের নিচে চাপা পড়ে আমার বুকের ধন এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনি।’

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানার ভ্যান উল্টে নিচে পড়ে মারা গেছে শিশুটি। তবে এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নানার ভ্যানের নিচে চাপা পড়ে শিশু নিহত

আপডেটের সময়: ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪