Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ৩৯৩ সময় দেখুন

মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

২৫ মার্চ সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ড আটিগ্রামস্থ নদীর পাড়ে বন্ধ মনোয়ার জুট মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম পরিচালিত এক অভিযানে ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাকু, মুখের মুখোশ, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।

আটকরা হলো, ডাকাত সরদার রবিউল (২৮), মোঃ আজিজুল হক (২১) মুসা (২১), মোঃ হাফিজ (২৪) ও মোঃ আদনান।

এজাহার নামীয় পলাতক আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কোলনীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে ডাকাত সরদার সাহেব আলী (৪২), একই এলাকার জব্বার মুন্সির মেয়ের জামাই রনি (৩০) ও নূর নবী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। আটক ৫ জন ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে রয়েছে বলে জানান তিনি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪