Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নিয়ামতপুরে চলছে পরিবেশ ধ্বংসের মহোৎসব;প্রতিবাদ করায় চিকিৎসককে হুমকি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

এস আর সাকিল– নিয়ামতপুর (নওগাঁ)◼️

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সেফাতেপুর গ্রামে রাস্তার পাশের গাছ কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে স্থানীয় আবুল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ১ জুলাই মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে লাগানো নিমগাছগুলো একে একে কেটে ফেলছেন অভিযুক্ত ব্যক্তি। কোনোটি আংশিক, আবার কোনোটি সম্পূর্ণভাবে কেটে ফেলা হচ্ছে। ফলে রাস্তার সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি কৃষক ও পথচারীদের ছায়া বিশ্রামের সুযোগও হারিয়ে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ডা. শাহিন আলম বলেন, “নির্বিচারে বৃক্ষচ্ছেদন আমাদের পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। এতে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টির অনিয়মিততা, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।” তিনি আরও জানান, গাছ কাটার প্রতিবাদ জানালে আবুল হোসেন তাকে নানা ধরনের হুমকি দেন, যার ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। একইসঙ্গে গ্রামবাসীও দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “এভাবে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী মনে করছেন, এই ঘটনা শুধু গাছ কাটার নয়, বরং মানুষের অধিকার, পরিবেশ এবং নিরাপত্তারও বিষয়। প্রশাসনের যথাযথ পদক্ষেপই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নিয়ামতপুরে চলছে পরিবেশ ধ্বংসের মহোৎসব;প্রতিবাদ করায় চিকিৎসককে হুমকি

আপডেটের সময়: ০৪:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫