Dhaka ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নির্ভরতার নাম ঝিনাইদহ জেলা পুলিশ:উদ্ধার ১১৯টি হারানো মোবাইল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
print news

◼️মোস্তাফিজুর রহমান– ঝিনাইদহ

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর সফল অভিযানে হারিয়ে যাওয়া ১১৯টি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর সদস্য খালিদ হাসান ও একলাসসহ পুলিশ সদস্যবৃন্দ।

উদ্ধার হওয়া মোবাইল ও নগদ অর্থ ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রার্থীরা। তারা জানান, পুলিশের এমন উদ্যোগ নাগরিক আস্থাকে আরও দৃঢ় করবে।

ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল হারিয়ে ফেলা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নির্ভরতার নাম ঝিনাইদহ জেলা পুলিশ:উদ্ধার ১১৯টি হারানো মোবাইল

আপডেটের সময়: ০৪:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫