Dhaka ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি, পুলিশ সদস্যসহ গ্রেফতার ৭ জন

print news

মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️

বগুড়ার সোনাতলা উপজেলায় চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ি ও পরিচয় ব্যবহার করে গভীর রাতে একটি বাড়িতে হামলা চালিয়ে টাকা ও মোবাইল লুট করে একদল দুর্বৃত্ত। পরে পুলিশ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাতলাহার গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো (৬৫) এর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর ঘরের ওয়ারড্রোব ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি শাওমি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।

ভুক্তভোগী পরিবার দ্রুত ৯৯৯-এ ফোন দিলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয় সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী ও তার সঙ্গীয় ফোর্স। বিষয়টি জানিয়ে বেতার বার্তার মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমকে অবগত করা হয়। দ্রুত গাবতলী থানায় তথ্য পৌঁছে দিলে উভয় থানার পুলিশের সমন্বয়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে ডাকাত দলের ব্যবহৃত পুলিশের পিকআপ ভ্যানসহ ৭ জনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী ফটো মিয়া ঘটনাস্থলে গিয়েই গাড়ি ও অভিযুক্তদের শনাক্ত করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি, পুলিশ সদস্যসহ গ্রেফতার ৭ জন

আপডেটের সময়: ০৬:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫