Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ফাঁসিতে ঝুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৩২৬ সময় দেখুন
print news

কামরুল ইসলাম–চট্টগ্রাম থেকে◼️

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরুর মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড—এ নিয়ে এলাকাজুড়ে চলছে জোর আলোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি চায়ের দোকানে আড্ডা দেন। রাতে নিজ ঘরে না ফিরে প্রতিদিনের মতো পাশের একটি কাচারিঘরে রাত কাটাতে যান। ভোরে স্ত্রী ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বুকে রক্তের দাগ দেখতে পান বলে জানায় পরিবার।

নিহতের পরিবার ও একাধিক প্রতিবেশীর দাবি—শরীরে রক্ত থাকায় এটি নিছক আত্মহত্যা নয়, বরং হতে পারে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

পটিয়া থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাক-মুখ দিয়ে রক্ত পড়া আত্মহত্যার ক্ষেত্রেও হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

হিরু ছিলেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় রাজনীতির পরিচিত মুখ। তার মৃত্যুর খবর শুনে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর পেছনে সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ফাঁসিতে ঝুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

আপডেটের সময়: ০৬:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫