Dhaka ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • শিপন খলিফা
  • আপডেটের সময়: ০৩:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৬৮৯ সময় দেখুন

খুলনা সংবাদদাতা:খুলনার দাকোপ উপজেলায় দখলদার ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বোমা হামলা,নির্বিচারে মানুষ হত্যা ও জুলুম নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে আজ শনিবার ২৮ (অক্টোবর) লাউডোব কালিকাবাটি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১০ টায় খেলাফত মজলিস দাকোপ উপজেলা শাখার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের দাকোপ উপজেলা সভাপতি হাফেজ সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে এবং মাওলানা নূরুজ্জামান সাহেবের পরিচালনায় উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন মাওঃ ওয়ালিউল্লাহ ইমাম ও খতিব,উত্তর বানীশান্তা আহমাদিয়া জামে মসজিদ, মুফতী ইয়াসিন আরাফাত, ইমাম খুটাখালি বাজার জামে মসজিদ লাউডোব,শাহাজাহান সিরাজ সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস দাকোপ উপজেলা শাখা, মৌলভী আব্দুল সালাম ইমাম,পূর্ব খেজুরিয়া জামে মসজিদ, মুফতী আহম্মেদ ঈসা ইমাম ও খতিব,কালিকাবাটি জামে মসজিদ, মাওলানা ফয়জুল্লাহ মোহতামীম,শেখ জহিরুল ইসলাম প্রমুখ। উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগত বক্তরা বলেন
ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবন-যাপন করছেন। গাজায় পানি, বিদ্যুৎসহ সকল জনসুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবন-যাপন করছেন। তারা জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন, হত্যায় দায়সারা বক্তব্যে জাতিসংঘের বৃদ্ধাঙ্গুলি আমরা মেনে নিতে পারি না। আজ ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ দখলদার ডাকাত ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে। যারা যুগ যুগ ধরে আক্রমণ, হত্যা, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের পক্ষাবলম্বণ করা অত্যন্ত দুঃখজনক। মানব বন্ধন শেষে উপস্থিত ধর্ম প্রাণ মুসল্লিদের নিয়ে কালিকাবাটি কেন্দ্রীয় জামে মসজিদের ঘেট হতে কালিকাবাটি ব্রিজ পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩