Dhaka ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১৯২ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টি-টুয়েন্টি ম্যাচে সাধারন সম্পাদক একাদশকে ১০ রানে হারিয়ে সভাপতি একাদশ চ্যাম্পিয়ন হয়।

টসে জিতে সভাপতি একাদশের অধিনায়ক মোস্তফা মোঘল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান জুয়েল হাসান সরাসরি বোল্ড হলে চাপে পড়ে সভাপতি একাদশ। তবে, আরেক ওপেনার টি এম মামুনের ৪৫ এবং মিডল অর্ডারে আল-আমিনের ২৫ রানে ভর করে সভাপতি একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২২ রান তুলে প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

দলের পক্ষে আব্দুল ওয়াদুদ ৯, জাকিরুল ৪ এবং মোস্তফা মোঘল অপরাজিত ১০ রান করেন। জবাবে সাধারন সম্পাদক একাদশ সব ক’টি উইকেটে হারিয়ে করে ১১২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন প্রতীক ওমর।

পিয়াল করেন ১৬ রান। এছাড়া এম এ হাকিম ও সাইফুল ইসলাম প্রত্যেকে করেন ৪ রান। সভাপতি একাদশের মোস্তফা মোঘল ১৫ রানে ৪টি, টি এম মামুন ১৬ রানে ৪টি এবং মনির হোসেন ১৮ রানে ২টি উইকেট শিকার করেন। বিজয়ী দলের টি এম মামুন অলরাউন্ড নৈপূণ্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে রঙ-বেরঙ এর বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, স্কাইভিউ রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, বুশরা সেনেটারী ষ্টোর এর স্বত্তাধিকারী আসাদুল হক কাজল এবং এপোলো পাওয়ার লিংক এর পরিচালক ইঞ্জিঃ মাহবুব সাঈদী। এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন বগুড়া আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল এবং সিরাজুল ইসলাম সাজু।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪