Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ার কাহালুতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই বন্ধু নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৩০৩ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,কাহালু (বগুড়া) প্রতিনিধি:গতকাল বৃহস্পতিবার বগুড়ার কাহালুতে দ্রুতগ‌তিতে মোটর সাইকেল চা‌লি‌য়ে যাওয়ার সময় গাছের সা‌থে ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকে‌লে থাকা আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুপুরে উপজেলার মালঞ্চা – রানীরহাট আঞ্চলিক সড়কে মুলার সাঁকো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭), সোহানুর রহমান সোহান (১৭) ও গুরুতর আহত একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)।
স্থানীয়‌দের বরাত দি‌য়ে পু‌লিশ জানায়, ঘটনার আগে ওই তিন বন্ধু মোটরসাইকেল যোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে মুলার সাঁকো নামক স্থানে দ্রুতগামী মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যায়।স্থানীয় লোকজন অপর দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত‌দের মধ্যে জেমস এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। আর গুরুতর আহত রাশেদুল মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কাহালু থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ব‌লেন, নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ার কাহালুতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই বন্ধু নিহত

আপডেটের সময়: ০৮:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪