Dhaka ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার কারণে স্থানীয়রা গাছের সাথে বেঁধে যুবককে গণ পিটুনি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৯৮ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রিদিয়াত হোসেন বর্ণ নামের এক যুবককে (২৮) গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

গত বৃহস্পতিবার (১৯ই ডিসেম্বর) বিকালে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশু বিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রিদিয়াত হোসেন একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, ‘বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিক ইকবাল বলেন, ‘এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় তাকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার কারণে স্থানীয়রা গাছের সাথে বেঁধে যুবককে গণ পিটুনি

আপডেটের সময়: ০৯:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪