Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার বিখ্যাত মহাস্থান হাটে সবজির বাজারে ধস, ফুলকপি ৩ টাকা মুলা ৫ টাকা কেজি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৩৯ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার সকাল আটটার সময় বিখ্যাত মহাস্থান হাটে সরজমিনে গিয়ে দেখা যায় শীতের সবজিতে ভরপুর উত্তরবঙ্গের বিখ্যাত সবজির পাইকারি বগুড়ার মহাস্থানহাট। শীত মৌসুমে মহাস্থানহাট প্রাঙ্গণে প্রচুর পরিমাণে শীতের সবজি দেখা গেছে৷ ডিসেম্বরের শুরুতেই সবজির দাম অনেক ভাল ছিল। বাজারে ব্যাপক আমদানির ফলে দামে ধস পড়েছে বগুড়ার বিখ্যাত পাইকারি মোকাম মহাস্থানহাট। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এলেও অস্বস্তির নিঃশ্বাস ফেলছে কৃষকেরা, কাক ডাকা ভোর থেকে সারি সারি অটোভ্যান, ভটভটি, মিনি ট্রাক ও হলার যোগে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা তাদের ক্ষেতের উৎপাদিত শীতের সবজি নিয়ে মহাস্থানহাটে বিক্রির জন্য এসেছে। শীতের চমকপ্রদ সবজির তরতাজা দৃশ্যটি দেখে মনে হচ্ছিল কৃষকদের যেন এক মিলন মেলা। হাটের এপাশ থেকে ওপাশ পর্যন্ত সবজি আর সবজি। বগুড়ার এ হাটে এতটাই সবজির আমদানি যে হাটের জায়গা সঙ্কুলান না হওয়ায় রাস্তায় ঘন্টার পর ঘন্টা অন্য সবজিবাহী যানবাহনদের অপেক্ষার প্রহর গুণতে হয়। এ সবকিছুই যেন সাজানো গুছানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাজারে সবজি নিয়ে এসে কৃষকদের এখন পরিবহন খরচ মিলছে না। কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুর্দশা আর হতাশায় ভুগছে এ অঞ্চলের কৃষক।
মোকামতলা থেকে মহাস্থান হাটেরে ফুল কপি বিক্রি করতে আসা কৃষক আজিজার রহমান বলেন,
আমাদের উৎপাদিত সবজি আমরা মহাস্থানহাটে
বিক্রি করি। কিন্তু বর্তমান আজকে যেভাবে সবজির দাম কমে গেছে তাতে আমাদের পরিবহন খরচ নিজের পকেট থেকে দিতে হবে।
সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের গৌরিদাসপুর গ্রামের কৃষক সুজন মিয়া জানান, ২০শতক জমিতে ফুল কপি চাষ করেছি। লাভ তো দূরের কথা খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এ বছরে তেল সার কীটনাশক ও বীজের আকাশ ছোয়া দাম। একারণে সবজি উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু অনেক বেশি হয়েছে। এমতাবস্থায় বাজার পরিস্থিতি এমন থাকলে আমাদের পথে বসা ছাড়া কোন উপায় নেই। শুধু কৃষকেরাই নয় বাজার এমন ধসের কারনে খুচরা বিক্রেতাও ধাক্কা খাচ্ছেন। মহাস্থান হাটের খুচরা সবজি বিক্রেতা শ্রী নির্মল রাজভর জানান, সবজির দাম বেশি থাকলে তাদের লাভও ভালো হয়। আগে এক কেজি সবজি বিক্রি করলে ৫ থেকে ১০ টাকা লাভ হতো। সেখানে সবজির প্রতি কেজি যদি ২ থেকে ৫ টাকা হয় তাহলে লাভ কীভাবে হবে। আজ যে দামে সবজি কিনছি রাতেই তার দাম অর্ধেকে নামছে। সবজির দরপতনের কারনে আমাদের চালান তোলা কঠিন হয়ে পড়েছে।
মহাস্থান সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, ফুল কপি ৩ টাকা কেজি (১২০ টাকা মণ) , মুলা ৫টাকা কেজি (২০০ টাকা মণ) প্রতি কেজি নতুন আলু ৫০ টাকা কেজি (২হাজার টাকা মণ), টমেটো, ৫০ টাকা কেজি, ৪০ টাকা কেজি, বরবটি ২০ থেকে থেকে ৪০ টাকা, শসা ৩০, করলা ৫০ টাকা কেজি, পটোল ৩০ থেকে ৫০ টাকা কেজি, বিচিওয়ালা শিম ১৫ টাকা কেজি, গোল বেগুন ২০ থেকে টাকা কেজি, পেঁপে ২০টাকা কেজি, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি, পাতা পেয়াজ ২৫ টাকা কেজি, ধনে পাতা ২০ টাকা কেজি।
হাটে অন্যান্য সবজির দাম নিম্নমুখিই দেখা গেছে।
মহাস্থান হাট কাঁচা ও পাকা মাল আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, শীত শুরুতেই সবজির দাম ছিল স্বাভাবিক। হঠাৎ ২ দিনে বাজার ধস নেমেছে৷ এর কারণ হিসেবে তিনি পর্যাপ্ত উৎপাদন ও আমদানি কে দায়ী করছেন। প্রয়োজনের চেয়ে অধিক সবজি হাটে দেখা গেছে। মহাস্থান হাটের সবজি প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। শীত মৌসুমে সবজির কারনে মহাস্থান হাটে কর্মস্থান যুগেছে শতশত নারী/পুরুষ লেবার শ্রমিকদের৷ সুফল ঘটেছে পরিবহন ব্যবসায়ীদের।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার বিখ্যাত মহাস্থান হাটে সবজির বাজারে ধস, ফুলকপি ৩ টাকা মুলা ৫ টাকা কেজি

আপডেটের সময়: ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪