Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বন্যার হুমকিতে সিলেটসহ ৪ জেলা, বিপৎসীমা ছাড়াল নদীর পানি

মৌলভীবাজার- কুলাউড়া প্রতিনিধি◾

ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা জেলায় আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘আবহাওয়া ডটকম’-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে এসব জেলার বিভিন্ন নদ-নদীতে পানির প্রবল ঢল নামতে পারে। এতে করে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, শেরপুর ও নেত্রকোণার পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি হঠাৎ করে বিপজ্জনকভাবে বাড়তে পারে।

এদিকে, শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চেল্লাখালী নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার রাত ১০টায় যেখানে পানি ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে, সেখানে মঙ্গলবার সকাল ১০টায় তা লাফিয়ে বেড়ে গেছে অনেকটাই।

স্থানীয়দের মতে, ভোর থেকেই মুষলধারে বৃষ্টির সঙ্গে উজানের পানির চাপ বৃদ্ধি পাচ্ছে। পাউবো জানিয়েছে, এভাবে পানি বাড়তে থাকলে নিম্নাঞ্চলগুলো অচিরেই প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বন্যার হুমকিতে সিলেটসহ ৪ জেলা, বিপৎসীমা ছাড়াল নদীর পানি

আপডেটের সময়: ০৪:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫