Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

50 / 100 SEO Score
print news

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।

আজ শনিবার (১ আগস্ট) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক তুলে দেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

শুভেচ্ছা গ্রহণ করে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। সত্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করেন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন।”

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিক সমাজকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। জনপ্রতিনিধি ও সাংবাদিকদের লক্ষ্য এক ও অভিন্ন—জনগণের কল্যাণ। তাই তথ্যনির্ভর, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ভবিষ্যতেও পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর থাকবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুস্থ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। জনপ্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের ইতিবাচক সম্পর্ক জনস্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, সদস্য হীরা আহমেদ জাকির এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের পারস্পরিক এই সহযোগিতা অব্যাহত থাকলে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

আপডেটের সময়: ০৬:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬