
মোঃ মাসুদ রানা,ভ্রাম্যমান প্রতিনিধি: বিকেএসপি-তে “দেশের প্রথম ওপেন র্যাংকিং তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ ২০২৪”
এ দুপচাঁচিয়া উপজেলা টিমের ১৮ পদক অর্জন।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জান্নাত আরা তিথি সংবর্ধনা জানালেন তায়কোয়ানদো দুপচাঁচিয়া টিমকে,
বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের উদ্যোগে বিকেএসপি-তে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ওপেন র্যাংকিং তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৪!
তারিখ: ২৪-২৬ ডিসেম্বর ২০২৪। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ইউনিভার্সিটি অব মালায়ার ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ইকোনোমিকস এর জনাব ডঃ খালেদ শুকরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইন্জিনিয়ার জনাব এ,কে, এম রফিকুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট বি টি ইউ, জনাব মোঃ আব্দুল মান্নান এক্স ডিরেক্টর কুমিল্লা বি এ আর ডি, জনাব ডঃ মোঃ বখতিয়ার ম্যানেজিং ডিরেক্টর মর্ডান হাসপাতাল, বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান – উজ্ – জামান মনি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন। এ খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল করিম সভাপতি বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন। প্রতিযোগিতাটি পরিচালনা করেন কোরিয়ান কোচ গ্রান্ড মাস্টার মিঃ জু সাং লি এবং বি কে এস পি কোচ জনাব মোঃ রাশিদুল হাসান। এ প্রতিযোগীতায় ২০ টি জেলা ও বি কে এস পি সহ ৩০০ শতাধিক এর বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করে। তায়কোয়ানদো ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখা থেকে মোট ছয় জন প্রতিযোগী অংশগ্রহণ করে মোট ১৮ টি পদক অর্জন করে। তায়কোয়ানদো ইউনিয়ন বগুড়া জেলা শাখার কোচ লিয়াকত হোসেন রাজা ১ টি স্বর্ণ পদক, রুফাইদা আনসারিয়া ৪ টি স্বর্ণ পদক, শারিকাতুল জান্নাত সোফী ৪ টি স্বর্ণ পদক, মাহির তাজওয়ার ২ টি স্বর্ণ ও ১ টি রৌপ পদক, রাশহা ফেরদৌসী ২ টি রৌপ ও ১ টি তাম্র পদক, মহতাসিম বিল্লাহ্ খান তামিম ২ টি রৌপ পদক ও আল আমিন ১টি রৌপ পদক অর্জন করে। তায়কোয়ানদো ইউনিয়ন বগুড়া জেলা শাখার কোচ জনাব মোঃ লিয়াকত হোসেন রাজা বলেন,
এই প্রতিযোগিতার মাধ্যমে তায়কোয়ান্দো খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার এক অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।
মোঃ শামীম উদ্দীন সেক্রেটারি দুপচাঁচিয়া উপজেলা সরকারি প্রাঃ সহঃ শিক্ষক সমাজ তায়কোয়ানদো ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার টিম ম্যানেজার বলেন লক্ষ্য আমাদের অলিম্পিকের স্বর্ণপদক।
এই মহান স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন। আমাদের অদম্য প্রয়াস ও পরিশ্রম একদিন জাতিকে গর্বিত করবে—এই প্রত্যাশা।
প্রতিবেদকের নাম 













