Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ব্যবসায়ী ও বালুখেকোদের অর্থে নির্বাচিতরা জনগণের সেবক নয়: হাসনাত আবদুল্লাহ

45 / 100 SEO Score
print news

সংসদে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাকারী বা বালুখেকোদের অর্থের বিনিময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা কখনোই জনগণের পক্ষে কথা বলেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যারা টাকা বা পেশিশক্তির জোরে নির্বাচিত হন, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন না।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুরে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করব। যারা ব্যবসায়ীদের অর্থে সংসদে যান, তারা দিনশেষে ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করেন। অথচ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা শুধু জনগণের কাছেই জবাবদিহি করতে বাধ্য থাকেন।’

সংসদে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলেছি। কারণ আমার রাজনীতির বৈধতা হচ্ছে দেশের সাধারণ মানুষ।’

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘জনতার টাকায় নির্বাচন করেছি, তাই আমাদের একমাত্র ঋণ জনতার কাছে। জুলাই আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে কোনো অবস্থাতেই বেইমানি করা যাবে না।’

স্থানীয় সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাজাপুরের নদী, বালু ও সম্পদ যারা লুট করছে, সেই সংস্কৃতি বন্ধ করতে হবে। দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস নয়।’

এ সময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘নিঃস্বার্থভাবে কাজ করতে পারবেন—এমন প্রার্থীকেই আপনারা নির্বাচিত করবেন। কারও প্রভাবে নয়, নিজের সিদ্ধান্তেই ভোট দিন।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন এবং রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিল। সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ রাজাপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ব্যবসায়ী ও বালুখেকোদের অর্থে নির্বাচিতরা জনগণের সেবক নয়: হাসনাত আবদুল্লাহ

আপডেটের সময়: ০৯:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬