Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভারতের শিল্প এলাকায় বিষাক্ত বিস্ফোরণ, মৃত ৩৪: কী ঘটেছিল সেদিন?

print news

সুজন চক্রবর্তী–ভারত◼️

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সঙ্গারেড্ডি জেলার পাশমাইলরামে অবস্থিত ‘সিগাচি ইন্ডাস্ট্রিজ’-এর একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপার পরিতোষ পংকজ জানান, “ধ্বংসাবশেষ সরানোর সময় এখন পর্যন্ত ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর বাইরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৩ জন।” তিনি আরও বলেন, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সোমবার (৩০ জুন) বিকেলে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বড় শেড সম্পূর্ণ উড়ে যায় এবং আশপাশের অন্তত দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি বাড়ি ধসে পড়ে এবং অপরটিতে বড় ধরনের ফাটল দেখা দেয়।

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানান, মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত পর্যালোচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত চলছে। কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা, রাসায়নিক সংরক্ষণের ধরন ও কর্মীদের প্রশিক্ষণের বিষয়গুলোও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় গোটা তেলেঙ্গানা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভারতের শিল্প এলাকায় বিষাক্ত বিস্ফোরণ, মৃত ৩৪: কী ঘটেছিল সেদিন?

আপডেটের সময়: ১২:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫