Dhaka ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভারতে দুর্যোগে সেনা ক্যাম্প বিপর্যস্ত: মৃত ৩, নিখোঁজ ৬ জওয়ান

সুজন চক্রবর্তী, ভারত সংবাদদাতা◾

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে দুর্যোগে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বর্ষণ ও ধসের জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচুং ও লাচেং-এর মতো গুরুত্বপূর্ণ অঞ্চল। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর জল, যার ফলে রাস্তা ও সেতু ভেঙে বহু এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই রবিবার (১ জুন) সন্ধ্যায় সিকিমের ছাতেন এলাকায় একটি সেনা ক্যাম্পে বড়সড় ধস নামে। প্রাথমিকভাবে ক্যাম্পের ৯ জন সেনা নিখোঁজ হন। পরে উদ্ধারকার্য চলাকালীন ৩ জন সেনা জওয়ানের মৃতদেহ পাওয়া যায়। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন সেনাকর্মী। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) সকাল থেকে লাচুঙে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিচে নামিয়ে আনার কাজ শুরু হয়েছে। তবে লাচেঙে উদ্ধার কাজ অনেক বেশি জটিল হয়ে পড়েছে খারাপ আবহাওয়া, ধস ও ভাঙা সেতুর কারণে। সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি স্থানীয় লাচুংপা সম্প্রদায়ের মানুষরাও উদ্ধারকাজে সাহায্য করছেন। লাচুং হোটেল অ্যাসোসিয়েশনও প্রশাসনকে সর্বোতভাবে সহায়তা করছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিকিমে উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। প্রশাসন পর্যটকদের অনুরোধ জানিয়েছে, তারা যেন আপাতত সিকিম ভ্রমণ এড়িয়ে চলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভারতে দুর্যোগে সেনা ক্যাম্প বিপর্যস্ত: মৃত ৩, নিখোঁজ ৬ জওয়ান

আপডেটের সময়: ০৫:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫