Dhaka ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভিজিডি প্রকল্পের চাল কালোবাজারে:তিন ব্যবসায়ীর গোডাউনে অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১২৭ সময় দেখুন

আল-আমিন (নরসিংদী)◾

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে তিন ব্যবসায়ীর গোদাম থেকে ভিজিডি কর্মসূচির ৬ হাজার ৭৯০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন—মিয়ার উদ্দিন, সাখাওয়াত হোসেন ও জাকারিয়া।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ভিজিডি কর্মসূচিতে উপজেলার ১২টি ইউনিয়নের হতদরিদ্র নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

সোমবার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় গ্রাম পুলিশের চোখে পড়ে কিছু চাল অবৈধভাবে কেনাবেচা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানকে জানানো হলে, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়।

পরে ইউএনও নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গোদাম থেকে চালগুলো জব্দ করেন।
মিয়ার উদ্দিনের গোদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গোদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গোদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০ কেজি ওজনের ১০৪ বস্তা এবং ৩০ কেজির ৫৩ বস্তায় মোট সাড়ে ছয় টন (৬৭৯০ কেজি) চাল পাওয়া যায়।

এ বিষয়ে ইউএনও মুহাইমিন আল জিহান বলেন, “সরকারি গুদামের চাল উদ্ধার করেছি। এগুলো ভিজিডি কর্মসূচির আওতাধীন চাল। এসব চাল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চাল উদ্ধারের এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভিজিডি প্রকল্পের চাল কালোবাজারে:তিন ব্যবসায়ীর গোডাউনে অভিযান

আপডেটের সময়: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫