Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা:আটক দুই

print news

মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ডিবি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি নিজেকে বগুড়া ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে অর্থ আদায় করছিল বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী মোঃ মারুফ ইসলাম ৫ জুলাই ডিবি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে উল্লেখ করেন, বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজারে ‘শেরপুর চাউল ঘর’ নামে একটি বিকাশের দোকানে তিনি নিয়মিত লেনদেন করতেন। দোকানদার জুবায়ের আহমেদের কাছে তার পাওনা ছিল ৮৬ হাজার ৫০০ টাকা।

২১ জুন সকাল ১০টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে ‘ডিবি প্রধান শামীম’ পরিচয়ে ফোন করে চারমাথা ফিলিং স্টেশনের সামনে দেখা করতে বলেন। সেখানে পৌঁছালে প্রতারক শামীম তাকে দোকানের পাওনা টাকা পরিশোধের নির্দেশ দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শামীম বাদীর মোটরসাইকেলে এক হাজার টাকার তেল উঠিয়ে নিয়ে যান।

পরবর্তীতে ২৩ জুন দুপুরে একই জায়গায় আবারও বাদীকে ফোন করে ডেকে পাঠান শামীম। সেখানে গিয়ে তিনি ৭৭ হাজার টাকা দাবি করেন। বাদী তা না দিয়ে দোকানদারকে টাকা দেওয়ার কথা বললে, শামীম ওয়াকিটকি দেখিয়ে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে বাদীর পকেটে থাকা ৪৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে চলে যান।

এ ঘটনায় বগুড়া সদর থানায় ৬ জুলাই একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২৬।

এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুলাই ভোরে ডিবির একটি চৌকস দল বগুড়া সদর থানাধীন চারমাথা গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক শামীম আহম্মেদকে গ্রেফতার করে। তিনি দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শামীম দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ, কেউ এমন পরিস্থিতিতে পড়লে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা নিন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা:আটক দুই

আপডেটের সময়: ০৭:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫