Dhaka ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভোলায় মসজিদে শিশুকে বলাৎকার,অভিযুক্ত যুবক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভোলার চরফ্যাশন খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ৯ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় তালহা (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতব্যাপী অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজ শেষে খাসমহল মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে। সে চরফ্যাশন উপজেলা শহরের একটি মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র।  বলাৎকারের শিকার শিশুটি বর্তমানে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভোলায় মসজিদে শিশুকে বলাৎকার,অভিযুক্ত যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৪:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫