
মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলা সমাজসেবা ভবনের জির্ণদশা। প্রতিদিনই ধসে পড়ছে পলেশতারা ঝুঁকিতে রয়েছে পুরো ভবন।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ৮: ৪৫ মিনিটের সময় সমাজসেবা অফিসের, উপজেলা সমাজসেবা অফিসার এর কক্ষে ছাদ ধসে পড়েছে। এতে কোন দুর্ঘটনা না ঘটলেও নষ্ট হয়ে গেছে অফিসের মনিটর, প্রিন্টার , পিছি সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ।
জানা গেছে ১৯৮৭ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাজিউর রহমান মিয়া ভবনটি উদ্বোধন করেন। মাত্র ৩৭ বছরেই গুরুতর অবস্থায় রয়েছে ভবনটি। ওই ভবনের ছাদের প্রায় সব জায়গায় ফাটল ও পলেশতারা খুলে পড়ছে। ঝুঁকিতে রয়েছে পুরো ভবন।
এখানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা কার্যক্রম চলে আসছে- উপজেলা সমাজসেবা অফিস , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা সমবায় অফিস এর কার্যক্রম পরিচালনা করে থাকে এই ভবনে। প্রতিদিন প্রায় এক হাজারের অধিক মানুষ আসে এই অফিসগুলোতে।
এ বিষয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ জানান, রবিবার সকাল ৮:৪৫ সময় সমাজসেবা অফিস কক্ষে ছাদের প্লাস্টার ধসে পড়ে, অফিসে কেউ না থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে মনিটর, পিসি ও প্রিন্টার ভেঙ্গে যায়, ভবনটা পুরনো থাকায় বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেছে তিনি পরিদর্শন করে গেছেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান জানান,
আমাদের এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও আমরা দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা উপজেলা নির্বাহী অফিসার কে একাধিকবার বলেছি, আমাদের প্রতিটা মুহূর্তে আতঙ্কে অফিসের কার্যক্রম চালাতে হয়।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সজল চন্দ্র শীল জানান, উপজেলা পরিষদের একটি পুরাতন ভবনের সমাজসেবা অফিসের ছাদের কিছু অংশ ধসে পড়েছে, আমি উপজেলা প্রকৌশলী কে সাথে নিয়ে সেখানে পরিদর্শন করেছি। সমাজসেবার অফিসের কার্যক্রম অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। এবং প্রকৌশলী ভ বনের টেকনিক্যাল বিষয়গুলো দেখে প্রতিবেদন জমা দিলে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
প্রতিবেদকের নাম 













