Dhaka ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মরহুম মেজবাহ উদ্দিন ইরান সাহেবের স্মরণে নরসিংদী বিএনপির মিলাদ মাহফিল

print news

⬛আল আমিন-নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ জুন) বাদ যোহর মরহুমের নিজ বাসভবনে পারিবারিকভাবে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি জননেতা খায়রুল কবির খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী, জেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সোহেল, সিদ্দিকুর রহমান নাহিদ, ভিপি নাসির, মাহবুবুর রহমান মনির, রাশেদুল হাসান রিন্টু সিআইপি, দীপক কুমার বর্মন প্রিন্স, নাজমুল ভূঁইয়া, নাসির আহমেদ নিগার, জি এস আকরাম, সাবেক কমিশনার আজিজুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান সাহেব ছিলেন একজন সৎ, সাহসী এবং জনদরদী নেতা। তাঁর অবদান নরসিংদীবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। দোয়া মাহফিলে বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মরহুম মেজবাহ উদ্দিন ইরান সাহেবের স্মরণে নরসিংদী বিএনপির মিলাদ মাহফিল

আপডেটের সময়: ১০:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫