Dhaka ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মহান বিজয় দিবস উপলক্ষে দুপচাঁচিয়া লোকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ২২৫ সময় দেখুন

মোঃ মাসুদ রানা,ভ্রাম্যমাণ প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সাবেক তালোড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, তালোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থী, গুণীজন ও এক সফল কৃষককে সংবর্ধনা এবং অতিথিদের সম্মাননা স্মরক প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এ উপলক্ষে গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব চত্তরে তালোড়া ইউপির চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অবসর প্রাপ্ত জয়েন্ট ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী কবিরাজ, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এ মোকতাদ রাজু, নেত্রকোনার কমলাকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেফুজুল ইসলাম মিঠু, তালোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান খন্দকার সহ ক্লাবের সভাপতি খন্দকার সালাহ উদ্দীন আহম্মেদ এ্যাপোলো প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি ক্লাবের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা ও বিভিন্ন উপহার প্রদান করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মহান বিজয় দিবস উপলক্ষে দুপচাঁচিয়া লোকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেটের সময়: ১২:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪